নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার জাল নোট, টাকা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ একটি চক্রের রেহিঙ্গাসহ দুই সদস্যকে আটক করেছে বিজিবি।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২জনকে আটক হয় বলে জানিয়েছেন বিজিবির ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুভাশশীর নাকিব তরফদার।
আটকরা হলেন, টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।
অভিযানে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।
মেজর মুভাশশীর নাকিব তরফদার জানান, ‘একটি চক্র কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ দল রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়াবাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে একটি কক্ষ থেকে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
