নিজস্ব প্রতিবেদক :
পুলিশের ইউনিফর্ম পরে কক্সবাজার শহরের স্টেডিয়াম এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশিকালে ভুঁয়া পুলিশ আটক করেছে টহল পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
আটক মো. আতিক উল্লাহ আল মামুন (৪০) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ডিগলিয়া গ্রামের বাসিন্দা।
আতিক উল্লাহর কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাফ এবং নাম লেখা দুটি ব্যাজ উদ্ধার করা হয়। ব্যাজ দুটিতে ‘সাইফুল ইসলাম মিজান’ ও ‘মো. মিজান’ নাম লেখা রয়েছে।
ওসি জানান, রাতে ওই এলাকায় যানবাহন তল্লাশীকা টহল পুলিশের নজরে পড়ে। ওখানে আটক হন এই ব্যক্তি। রবিবার দুপুরে তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের ধারায় মামলা করে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
