নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুরে ঘুমধুমের ফাত্রাঝিরির ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে জানিয়েছেন, বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
নিহতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা (৪১), নিওমং চাকমার ছেলে অংক্যামং চাকমা (৫০), অইমং চাকমার ছেলে চিংক্যা অং চাকমা (৪০)।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ে কাঠ-বাঁশ সংগ্রহ করে ফেরার পথে এই মাইন বিস্ফোরণে কবলে পড়েন তারা।
