নিজস্ব প্রতিবেদক : রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনে যাতায়াতে যাত্রীদের ভাড়া শনিবার থেকে বাড়িয়েছে। ফলে শনিবার থেকে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেনের যাত্রীদের দিতে হচ্ছে বাড়তি ভাড়া।
প্রাপ্ত তথ্য মতে, ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলরত কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের বর্তমানে স্নিগ্ধা আসনের ভাড়া ছিলো ১ হাজার ৩২২ টাকা। এখন থেকে দিতে হচ্ছে ১ হাজার ৪৪৯ টাকা। ভাড়া বেড়েছে ১২৭ টাকা। এসি সিটের ভাড়া ছিলো ১ হাজার ৫৯০ থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭৪০ টাকা। আর এসি বার্থের ভাড়া ছিলো ২ হাজার ৪৩০ টাকা, নতুন ভাড়া অনুযায়ী তা হয়েছে ২ হাজার ৬৫৬ টাকা। আগের তুলনায় ভাড়া বেড়েছে ২২৬ টাকা।
